Thursday, June 18, 2026

ভোটের আগে আগাম জামিন চেয়ে হাইকোর্টে নওশাদ সিদ্দিকি

Date:

Share post:

আগাম জামিনের আবেদন নিয়ে এবার আদালতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্রবার। বুধবার নওশাদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে নাম জড়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়কের। সেই ঘটনাতেই এবার আদালতে নওশাদ। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানান তিনি। মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডোমকলের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়।

এ নিয়ে অবশ্য নওশাদ সিদ্দিকির বক্তব্য ছিল, যদি কোনও অন্যায় হতো, তাহলে ওই তরুণী নিজেই থানায় যেতে পারতেন। সরাসরি অভিযোগ জানাতে পারতেন। কেন তিনি একজন তৃণমূল নেতার সঙ্গে থানায় গেলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নওশাদ। তবে এরপর বেশি তিনি কিছু বলতে চাননি। থানা থেকে কোনও নোটিশ  এলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলেও জানান। তাঁর জনপ্রিয়তার কারণে কোনও চক্রান্তের শিকার হচ্ছেন বলেও মনে করেন তিনি।

 

Related articles

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...