Tuesday, April 7, 2026

‘ছাপ্পা ভোটের কালচার’ ফেরাল সিপিএম, ব্যালট ছিনিয়ে মোমবাতি জ্বালিয়ে ‘ভোট’

Date:

Share post:

বিরোধীরাই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছিল। আর শনিবার, ভোটের দিন বাদুরিয়ায় বাম (Left) আমলের ‘ছাপ্পা কালচার’ ফিরিয়ে আনল CPIM। এদিন, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাদুড়িয়ায় বুথে মোমবাতি জ্বালিয়ে পর পর ছাপ্পা দিলেন কমরেডরা।

এই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়া পোস্ট (Post) করে তীব্র নিন্দা করেছে তৃণমূল। টুইটারে লেখা হয়,
“পঞ্চায়েত ভোটে কয়েক দশক ধরে নির্বাচনী জালিয়াতি ও প্রতারণা এই বছরে ফের ধরা পড়েছে।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভোটে সিপিআইএম-এর কারচুপির ধরা পড়ল দেখুন!
তাদের বিভ্রান্তিকর চর্চা উন্মোচিত!”

বাম আমলে মনোনয় জমা দুষ্কর ছিল বিরোধীদের। যদিও বা তারা প্রার্থী দিতে পারত। ভোটের দিন বেলা ১২টার মধ্যে প্রায় সব জায়গায় ভোট শেষ হয়ে যেত। ভোটে পড়ত ভোটারের থেকে বেশি। কিন্তু তৃণমূল (TMC) জমানায় চিত্র বদলেছে। এবার রেকর্ড সংখ্যায় মনোনয়ন জমা দিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতি এদিন ফের ব্যালট ছিনিয়ে ছাপ্পা দিল সিপিএম।

 

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...