Tuesday, June 9, 2026

অশান্ত বুথে প্রয়োজনে পুনর্নির্বাচন হবে: জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayat election) রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা নজরে এসেছে। ভোট হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। এহেন পরিস্থিতিতে রাজ্যের নির্বাচন কমিশনার(Election commissioner) রাজীব সিনহা(Rajiv Sinha) জানিয়ে দিলেন, বেশকিছু জায়গা থেকে অশান্তির অভিযোগ এসেছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে অশান্ত বুথে পুনর্নির্বাচন করা হবে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, “ভোট শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্ত হচ্ছে, সেটা বলার সময় এখনও আসেনি।” তবে জেলায় জেলায় বেশ কিছু হিংসার অভিযোগ যে এসেছে, সেটা মেনে নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner)। যদি প্রয়োজন পড়ে কোনও কোনও বুথে পুনর্নির্বাচনও হতে পারে, সেই আশ্বাসও দিয়েছেন রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, “বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। সেগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার পড়লে পুনর্নির্বাচন হবে।” কমিশনার জানান, “১২০০ মত অভিযোগ এসেছে আমাদের কাছে তার মধ্যে ৬০০ অভিযোগ আমরা সমাধান করেছি এবং সেখানে ভোট চলছে। তবে বুথে অভিযোগ কম, গ্রামের মধ্যে অশান্তির কিছু খবর আসছে। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি।”

সংবাদমাধ্যমকে নির্বাচন কমিশনার জানান, “আমাদের কন্ট্রোলরুমে অভিযোগ আসছে, আমার কাছে এবং আধিকারিকদের কাছেও অভিযোগ আসছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত আমরা সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করছি।” কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত ৭টি খুনের অভিযোগ এসেছে। কিছু কিছু বুথে ব্যালট চুরি, বুথ দখলের অভিযোগও এসেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তারপরই ভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...