Friday, June 26, 2026

‘অতিসক্রিয়তা!’ ভোটের দিনে জেলায় জেলায় পরিদর্শনে আনন্দ বোস

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দিন অতিসক্রিয়তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। শনিবার, সকালে রাস্তায় বেরিয়ে পড়েন আনন্দ বোস। প্রথমে তিনি যান উত্তর চব্বিশ পরগনার (North 24 Parganas) কদম্বগাছিতে। সেখান থেকে নদিয়া (Nadia), বসিরহাট যাওয়ার কথা রাজ্যপালের।

মনোনয়ন জমার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছেন রাজ্যপাল। এই নিয়ে শাসকদলের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় আনন্দ বোসকে। বিরোধীদের হয়ে ভোট প্রচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন TMC নেতৃত্ব। এই পরিস্থিতি ভোটের দিনেও সকালে রাস্তায় বেরিয়ে পড়েন সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘ভোটে ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়।‘‘

এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলে শাসকদল। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, ‘‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। রাজ্যপাল একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। দলকে বলব কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, উনি বিজেপির এজেন্ট। তাদের হয়ে দালালি করছেন। তবে, আনন্দ বোস এও বলেন, ’’আজ কাউকে দোষারোপ করার দিন নয়। আজ ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার অনুশীলন করার দিন।’’

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...