Friday, June 26, 2026

না টায়ার্ড হু, না রিটায়ার্ড হু: বাজপেয়ীর উদ্ধৃতিই অস্ত্র ‘মারাঠা স্ট্রংম্যানের’

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী(Atal Bihari Vajpayee) উদ্ধৃতি ছিল না ‘টায়ার্ড হু, না রিটায়ার্ড হু।’ মহারাষ্ট্রের টালমাটাল পরিস্থিতিতে এবার সেই উদ্ধৃতিকে হাতিয়ার করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। ভাইপো অজিত পাওয়ারের(Ajit Pawar) দাবি ছিল এবার অবসর নিন পাওয়ার এবং তাঁর উত্তরাধিকার বর্তাক ভাইপোর উপরেই। ভাইপোকে পাল্টা বার্তা দিতে বাজপেয়ীর উদ্ধৃতি তুলে ধরলেন শরদ।

পাওয়ার শিবির ছেড়ে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে এনডিএতে যোগ দিয়েছেন অজিত। দলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অজিতকে (Ajit Pawar) দল থেকে বহিষ্কার করে দিয়েছেন শরদ পাওয়ার। তাঁর সঙ্গে এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। এই পরিস্থিতিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বর্ষীয়ান নেতাকে বলতে শোনা যায়, ”না টায়ার্ড হু, না রিটায়ার্ড হু (ক্লান্তও নই, অবসরও নিচ্ছি না)। আমাকে অবসর নিতে বলার ওরা কে? আমি এখনও কাজ করতে পারি।”

এদিকে অজিতের অভিযোগ, স্বজনপোষণ করতে চাইছেন শরদ। তাই নিজের মেয়ে সুপ্রিয়া সুলেকে দায়িত্ব দিতে চেয়েছেন। এপ্রসঙ্গেও মুখ খুলেছেন NCP সুপ্রিমো। তাঁর কথায়, ”প্রফুল্ল প্যাটেলকে ইউপিএ আমলে মন্ত্রী বানানো হয়েছিল, ভোটে হারা সত্ত্বেও। ইউপিএ আমলে পিএ সাংমার মেয়েকেও কেন্দ্রীয় মন্ত্রী বানানো হয়েছিল। সুপ্রিয়া এখনও সুযোগই পায়নি। তাহলে অজিত কেন এসব বলছে? এগুলো একদম ঠিক নয়।” অবশ্য এর আগেই অবসর প্রসঙ্গে অজিত পাওয়ারের কটাক্ষের জবাব দিয়ে শরদ জানিয়েছিলেন, “বয়সটা কোনও ব্যাপারই নয়। ৮২ হোক বা ৯২, আমি এখনও সক্রিয়।”

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...