Sunday, June 7, 2026

ভারত বিরোধী কার্যকলাপ হলেই ‘দেশ থেকে বের করে দিন’,পরামর্শ ডোভালের

Date:

Share post:

একাধিকবার বিট্রেনে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে খালিস্তানিরা। ভারতীয় পতাকা খুলেও তার অবমাননা করা হয়েছে। এমনকী ভারতীয় দূতাবাসে লাগানো হয়েছে খালিস্তানি পতাকাও।ইংল্যান্ডের মাটিতে ভারত বিরোধী এই সমস্ত কার্যকলাপ রুখতে কড়া বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এদিন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের শেষে জানা যায়, খালিস্তানিদের কার্যকলাপ রুখতে তাদের প্রয়োজনে ব্রিটেন থেকে বের করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ডোভাল।

আরও পড়ুন:কানাডায় ইন্দিরা হত্যার ট্যাবলো খালিস্তানিদের, তীব্র নিন্দা ভারতের
প্রসঙ্গত, মার্চ মাসেই ব্রিটেনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছিল খলিস্তানিরা। পতাকাকাণ্ড ছাড়াও সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্য করে ব্রিটেনের খলিস্তানিরা। শনিবারই ভারতের হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিলের ডাকও দিয়েছে তারা। এই পরিস্থিতিতেই বৈঠকে বসেছেন অজিত ডোভাল ও টিম বারো।দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এক সরকারি আধিকারিক। তিনি বলেন, “ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্রিটিশ সরকারকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাফ জানিয়েছেন, প্রয়োজন পড়লে দেশ থেকে অপরাধীদের বের করে দেওয়ার মতো কড়া শাস্তি দেওয়া যেতে পারে। আগেও ব্রিটিশ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তবে, আজকের বৈঠকে কড়াভাবেই বার্তা দিয়েছেন অজিত ডোভাল।”

পাশাপাশি,বৃহস্পতিবার ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লেভারলি আশ্বাস দিয়েছেন, ভারতীয় কূটনীতিকদের উপর হামলা একেবারে মেনে নেওয়া হবে না। শনিবার ভারতীয় হাই কমিশনের সামনে খলিস্তানিদের বিক্ষোভ সামাল দেওয়াটাই আপাতত ব্রিটিশ সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তবে বৈঠকের পরে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, গণতান্ত্রিক দুনিয়ায় হিংসাত্মক আচরণের কোনও জায়গা নেই। তবে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ কীভাবে সামলাবে প্রশাসন,সেদিকে নজর থাকবে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...