Tuesday, April 7, 2026

অবশেষে রহস্যের উন্মোচন, জন্মদিনে বড় ঘোষণা মহারাজের

Date:

Share post:

অবশেষে রহস্যের উন্মোচন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার রাতে এক রহস্য টুইট করে বলেছিলেন নিজের ৫১ তম জন্মদিনে বিশেষ কিছু আনতে চলেছেন মহারাজ। অবশেষে সেই রহস্য ফাঁস করলেন তিনি। নিজের ৫১তম জন্মদিনে একটি নতুন অ্যাপের কথা জানালেন মহারাজ। নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

এটি একটি শিক্ষামূলক অ্যাপ। শিক্ষকের ভূমিকায় থাকবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই অ‍্যাপের মাধ্যমে ১৬ বছরের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই কারণে এই অ্যাপটি আনলেন তিনি। এখান থেকে যে আয় হবে, তা দুঃস্থদের শিক্ষার জন্য দান করা হবে।

জানা গিয়েছে, এই অ্যাপে এই মুহূর্তে বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই ২টি কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সে ভর্তি হওয়ার খরচ খুব বেশি নয়। ৪৯৯ টাকা লাগবে ভর্তি হতে। তবে ভর্তির সময়েই একেবারে পুরো টাকা দিতে হবে।

এই নিয়ে সৌরভ বলেন,” আধুনিক সমাজে নেতৃত্ব একটি অতি গুরুত্বপূর্ণ শব্দ। ক্রীড়া হোক কিংবা ব্যবসা অথবা রাজনীতি, নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং লেগাসি মানে শুধুমাত্র জয় কিংবা পরাজয় নয়, ক্রীড়াজগতে লেগাসির সঙ্গে জড়িয়ে রয়েছে সংস্কৃতি। লেগাসির অর্থ হল ধারাবাহিকতা, লেগাসির অর্থ হল অধ্যাবসা, লেগাসির অর্থ হল প্রথম একাদশে সুযোগ না পাওয়া থেকে শুরু করে দলকে নেতৃত্ব দেওয়া সবক্ষেত্রে অন্যদের সাহায্য করা। এবং আমার মনে হয় এটি একটি কঠিন কাজ৷ তবে এই কঠিন কাজ আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমাকে ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে।”

এই অ্যাপটিতে আবার অন্য ক্রিকেটারদের নানা মন্তব্য রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বীরেন্দ্র সেহবাগ থেকে যুবরাজ সিং, হরভজন সিং-রাও মন্তব্য করেছেন।

আরও পড়ুন:কানাডা ওপেনের সেমিফাইনালে সিন্ধু-লক্ষ‍্য

 

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...