Sunday, April 5, 2026

নিজের জন্মদিন অন‍্যভাবে পালন মাহির, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

গতকালই জন্মদিন গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ৪২-এ পা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুভেচ্ছার জোয়ারে ভেসে যান সিএসকে অধিনায়ক। নিজের জন্মদিন কীভাবে পালন করলেন ক‍্যাপ্টেন কুল? সেই নিয়ে কৌতূহল জাগে তাঁর অনুরাগীদের। অবশেষে সব কৌতূহলের প্রশ্নের নিজেই দিলেন মাহি। নিজের ৪২ তম জন্মদিন নিজের পোষ‍্যদের সঙ্গে নিয়ে কাটান মাহি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়াতেও দেন ধোনি। যা ইতিমধ্যে ভাইরাল।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মাহি, যেখানে দেখা যাচ্ছে, নিজের পোষ্য কুকুরদের মাঝে জন্মদিনের কেক কাটছেন ক‍্যাপ্টেন কুল। ক‍্যাপশনে লেখা, “সবাইকে অনেক ধন‍্যবাদ আমাকে এত সুন্দর শুভেচ্ছা জানানোর জন‍্য। একটি ছোট্ট মুহূর্ত আমার জন্মদিনের।” আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

বর্তমানে শুধু আইপিএলই খেলেন ধোনি। বাকি সময়ে লাইমলাইটের অন্তরালে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আইপিএল ২০২৩ চ‍্যাম্পিয়ন হওয়ার পর অস্ত্রোপচার হয় ধোনির। এরপর তিনি জানান, ২০২৪ আইপিএলেও খেলবেন।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...