Monday, April 6, 2026

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গু.লিতে ভোটারের মৃ.ত্যু

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তপ্ত ছিল পুরুলিয়া। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে নানা জায়গায় ঝামেলা সৃষ্টি করেছে । যার জেরে রাজ্যজুড়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চাকুলিয়ায় একজন সাধারণ ভোটারের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:অক্ষমের অ.স্ত্র ‘লাথি’! নির্বাচনে ভরাডুবির বুঝে কমিশনের গেটে তালা শুভেন্দুর
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য তথা নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের কম অশান্তি হয়নি, যার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। কিন্তু ভোটের দিন সাধারণ ভোটার থেকে শুরু করে বিরোধীদলের নেতাদের অনেকেরই প্রশ্ন, কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদের তো দেখাই পাওয়া যায়নি ঠিক করে। এমনকী, বাহিনীর সামনে ভোট লুট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভুরি ভুরি। কিন্তু কার্যত নিষ্ক্রয় কেন্দ্রীয় বাহিনীর হাতেই চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপুকুর থানা এলাকার এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মৃত যুবকের নাম মোঃ হাসিবুল। জেলা নির্বাচন দফতর সূত্রের খবর, শনিবার বিকেলে গোয়ালপোখর থানার অন্তর্গত ঢুমাগরের ২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন হাসিবুল। সেই সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা রক্ষার স্বার্থে পরিস্থিতি আয়ত্তে আনতে কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু হয় হাসিবুলের।

হাসিবুলের কাঁধে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে কিশানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ির লোকজন তাঁকে বিহারের পূর্ণিয়াতে নিয়ে গেছে চিকিৎসার জন্য।
প্রসঙ্গত , এর আগেও রাজ্যের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝরল রক্ত।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...