Saturday, June 13, 2026

মোবাইল ফোন চুরি রুখতে গিয়ে ট্রেন থেকে পড়ে প্রাণ হারালেন তরুণী

Date:

Share post:

চলন্ত ট্রেনে মোবাইল ফোন ছিনতাই রুখতে গিয়ে প্রাণ গেল এক তরুণীর। ট্রেন থেকে পড়ে যান তিনি। তাঁকে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন প্রায় এক সপ্তাহ। তবে শেষরক্ষা হয়নি। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ে।

আরও পড়ুন:কবে ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশ মেসির? এল বড় আপডেট
ট্রেন থেকে ছিটকে পড়ায় এস প্রীতি নামের ২২ বছরের ওই তরুণীর মাথায় ও শরীরের অন্যান্য অংশে গুরুতর চোট লাগে। তাঁকে দ্রুত এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে শনিবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, প্রীতি ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। ট্রেন ইন্দিরা নগর স্টেশন ছেড়ে বেরনোর সময় আচমকাই তাঁর ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে দুই আততায়ী।রীতি বাধা দেন। এমন সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্মেই পড়ে যান। অভিযুক্তরা অবশ্য ফোনটি নিয়ে পালিয়ে যায়।

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...