Friday, April 3, 2026

স্যোশাল মিডিয়ায় ‘জওয়ান’ এর গনগনে আঁ.চ! আসছেন বাদশা

Date:

Share post:

বারবার ধোঁয়াশা তৈরি হচ্ছিল শাহরুখ খানের (Shahrukh Khan)আগামী ছবি ‘জওয়ান’ (Jawan ) মুক্তির তারিখ নিয়ে। চোখে মুখে ব্যান্ডেজ বেঁধে প্রকাশ্যে এসেছিলেন আগেই কিন্তু জওয়ান অবতার কবে প্রেক্ষাগৃহে আসবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছিল না। অবশেষে শনিবারে মিলল সুখবর। স্যোশাল মিডিয়া (Social Media) পেজে একটি ভিডিয়ো শেয়ার করে শাহরুখ জানান, আগামী ১০ জুলাই সকাল ১০.৩০-এ মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’-এর (Jawan) ট্রেলার আগের ঝলক। তবে একে ‘ট্রেলার প্রিভিউ’ নাম দিয়েছে টিম জওয়ান।

 

চলতি বছরে বাদশাহি কামব্যাক করার পর থেকেই কিং খানের আগামী সিনেমা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়ান ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ। অনেক বছর পর ছবিতে যে দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ, সেই খবর মিলেছিল আগেই। এ বার খবর, ট্রেলারেই একাধিক তারকার ঝলক দেখতে চলেছেন অনুরাগীরা। বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও (Sanjay Dutt)।আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...