Wednesday, June 24, 2026

টলি থেকে টুকল বলিউড, বিক্রমের দেহে রণবীরের মুখ!

Date:

Share post:

অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) মারাত্মক অভিযোগ আনলেন রণবীর কাপুরের (Ranbir Kapoor)-এর নতুন ছবি অ্যানিম্যাল (Animal)-এর বিরুদ্ধে। দুই ছবির পোস্টার দেখে পরিষ্কার মনে হচ্ছে দুজনের দেহ এক, শুধু যেন মুখটাই পাল্টাপাল্টি করে দেওয়া হয়েছে। ঘটনাটা ঠিক কী? একটি জাতীয় অ্যাওয়ার্ড সংস্থার সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সম্প্রতি শেয়ার করে নেওয়া হয়েছে কয়েকটি পোস্টার। যেখানে কোন কোন সিনেমা এবার বাজার কাঁপাতে চলেছে সেই সম্পর্কিত ঝলক দেওয়া ছিল। আর সেখানেই বলিউড ছবি অ্যানিম্যাল (Animal)-এর পোস্টার প্রকাশ্যে আসছে। যার হুবহু মিল পাওয়া গেছে টলিউডে তথাগতর নতুন ছবি ‘পারিয়া’র পোস্টারের সঙ্গে। তথাগতর দাবি, তাঁর পরবর্তী বাংলা ছবি ‘পারিয়া’র পোস্টারে (film poster) ফটোশপ করে তাতে রণবীর কাপুরের মুখ বসানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই আসল এবং নকল ছবিটি পাশাপাশি পোস্টও করেছেন পরিচালক। সরব অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় নিজেও।

ভুল করে এই পোস্টার নাকি পুরোপুরি টুকলি? তথাগত সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টার পোস্ট করে লিখেছেন, “ছিল রুমাল হয়ে গেল বেড়াল। বিক্রমের শরীরে রণবীরের মাথা!” একইসঙ্গে ওই এডিট খুবই নিম্নমানের বলেও দাবি করেছেন পরিচালক।

তথাগতর ছবি মুক্তির দিন অবশ্য এখনও জানা যায়নি। কিন্তু তার আগেই এভাবে বাংলার ছবির পোস্টারের টুকলি আর ধরা পড়ে যাওয়ায় অনেকেই বলিউডকে তুলোধনা করছেন। এর আগেও একাধিক বাংলা গান , সুর এমনকি গল্প নকল করেছে বি টাউন কিন্তু এভাবে পোস্টার চুরির ঘটনায় শোরগোল পড়ে গেছে। তথাগত সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “একটা তথাকথিত অ্যাওয়ার্ড শো-এর সামাজিক মাধ্যমের পাতা থেকে যারা এই বালখিল্যতাটা করেছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্তত ফোটোশপের কাজটা ভাল প্রত্যাশা করেছিলাম।”

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...