Friday, June 19, 2026

বিরোধীদের হিং.সার অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটদান, ভোট পড়ল ৮০.৭১ %

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে (Vote) হিংসার বিরোধীদের সব কুৎসা উড়িয়ে দিয়ে রাজ্য গণতন্ত্রের উৎসব। ভোট পড়ল ৮০.৭১ %। শনিবার, বিকেল ৫টায় ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত ভোট পড়েছিল ৬৬.২৮ শতাংশ। কিন্তু তারপরও আরও ১৫ শতাংশের মতো ভোট পড়ে। সব জেলা মিলিয়ে পঞ্চায়েতের মোট ভোটের পরিসংখ্যান দাঁড়াল ৮০.৭১ শতাংশে। এই বিপুল ভোটদানের হার সামনে আসায় বিরোধী দল ও কিছু সংবাদ মাধ্যমের তোলা ভোট সন্ত্রাসের অভিযোগ আরও ফিকে হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সার্বিকভাবে ভোটগ্রহণ শেষ হয় বিকেল পাঁচটায়। সেইসময় যাঁরা লাইনে ছিলেন, যাঁদের হাতে স্লিপ ছিল, নিয়ম অনুযায়ী তাঁদের ভোট দেওয়ার সুযোগ দিতে হয়। সেই অনুযায়ী, শনিবার বিকেল পাঁচটার পরেও ভোট পড়েছে প্রায় ১৫ শতাংশ।

পরিসংসখ্যান অনুযায়ী,
• সবচেয়ে ভোট বেশি পড়েছে বীরভূমে। সেখানে মোট ভোটের হার ৮৩.২০ শতাংশ।
• তারপরই বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। তাদের ভোট পড়েছে ৮৩.১৪ শতাংশ।
• তার পরেই বাঁকুড়া। সেখানে ভোটের হার ৮৩.০৫ শতাংশ।
• এবার সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর। শতাংশের হিসেবে এই জেলায় ভোট পড়েছে ৫৯.১৩।

২০১৮ সালে পঞ্চায়েতে মোট ভোট পড়েছিল ৮২.২৯ শতাংশ। ২০১৮ থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে ২ শতাংশ কম ভোট পড়েছে। এই বিপুল ভোট কোন পক্ষের হাত শক্ত করবে তার জবাব মিলবে মঙ্গলবার ব্যালট বাক্স খোলার পর।

আরও পড়ুন- এবার রাজ্যসভার ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

 

 

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...