Friday, June 19, 2026

মহানগরীতে হুড়.মুড়িয়ে ভে*ঙে পড়ল পুরনো বহুতল, তারপর…

Date:

Share post:

শহরের বুকে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ (Part of the old house collapsed)। এবার ঘটনা কলকাতা পুরসভার (KMC)৬০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩ নম্বর গোরাচাঁদ লেনে। রবিবার বেলা ১১ টা নাগাদ আচমকা বিপত্তি। হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বহুতলের একাংশ। চারতলা থেকে সিঁড়ি ভাঙতে শুরু করলে আতঙ্কে বাসিন্দারা হুড়োহুড়ি শুরু করে দেন। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল বেনিয়াপুকুর লেন (Beniapukur Lane) এলাকায়।

মূলত বসতি এলাকার এই বহুতলটি বিপজ্জনক হিসেবেই ছিল। তা সত্ত্বেও সেখানে প্রায় ১০০ জন বসবাস করতেন। বাড়ি ভাঙতে শুরু করলে প্রাথমিক ভাবে ৫৪ জন বাসিন্দা আটকে পড়েন। স্থানিয়দের তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে যায় দমকল (Fire Engine)। নিরাপদেই সকলকে উদ্ধার করা গেছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। তবে গুরুতর আহত একজন। তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। বাসিন্দাদের আপাতত অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর কাইজার জামিল (Kaiser Jamil) জানিয়েছেন যে, বহুতল অনেক পুরনো হওয়ায় বেশ কিছু জায়গায় ভগ্ন দশা ছিল। সম্প্রতি চাঁদা তুলে কিছু মেরামতি হলেও সিঁড়ির কাজ হয়নি। তবে সব ঠিক হলে আবার বাসিন্দাদের ফিরিয়ে আনা হবে।

 

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...