Friday, June 26, 2026

এবার রাজ্যসভার ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেও তার উত্তাপের আঁচ থেকে গিয়েছে এবং আগামী কয়েকদিনও থাকবে। তবে এরই মাঝে আরও এক ভোটের প্রস্তুতি শুরু হল বাংলায়। আগামী ২৪ জুলাই রাজ্যে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণে এই নির্বাচনের প্রস্তুতি নিতে পারেনি তৃণমূল। তাই এবার তারা নিজেদের মতো করে কাজ শুরু করে দিল। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পর্ব।

রবিবার সকাল ১১-৩০ মিঃ থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ডেপুটি চিফ হুইপ তাপস রায়ের তত্ত্বাবধানে তৃণমূল বিধায়করা প্রস্তাবক হিসেবে সই করে গেলেন। দল এখনও রাজ্যসভার জন্য প্রার্থী-তালিকা ঘোষণা করেনি। যে কোনও মুহূর্তেই ঘোষণা হতে পারে। ১৩ জুলাই রাজ্যসভার জন্য মনোনয়নের শেষ দিন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রার্থী ঘোষণা করলে যাতে অসুবিধা না হয় তাই এই প্রস্তুতি সেরে রাখা। নিয়মমতো একজন প্রার্থীর জন্য ১০ জন প্রস্তাবক হিসেবে সই করেন। স্বাভাবিকভাবেই একাধিক দলীয় প্রার্থীর জন্য প্রস্তাবক হিসেবে অনেক সই লাগবে। তাই পঞ্চায়েত ভোটের পরদিন রবিবার ছুটি থাকলেও বিধায়কদের আনাগোনায় সরগরম বিধানসভা।

পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট হবে। ছ’জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হয়েছে। সেই কারণে ওই আসনগুলিতে নির্বাচন হচ্ছে। এদিকে তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনে হতে চলেছে উপনির্বাচন। ২০২১ সালে তৃণমূলের অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার তিনিও না থাকায় আবার উপনির্বাচন।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...