Friday, June 26, 2026

মণিপুরে যাওয়ার সময় নেই! নাড্ডার নির্দেশে বাংলায় আসছে ফ্যাক্ট ফাইনডিং টিম

Date:

Share post:

মণিপুরে লাগাতার হিংসা। প্রাণহানি। কিন্তু সেখানে যাওয়ার সময় হয়নি বিজেপির ফ্যাক্ট ফাইনডিং টিমের (Fact Finding Team)। কিন্তু বাংলার পঞ্চায়েত ভোটের কিছু বিছিন্ন ঘটনার জন্য আসছে গেরুয়া প্রতিনিধি দল। পঞ্চায়েত ভোটের পরে ৪ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। দলটি বিভিন্ন এলাকাগুলি ঘুরে দেখবে। তবে কবে আসবে, তা এখনও জানা যায়নি।

এবারের পঞ্চায়েত ভোটে রেকর্ড সংখ্যক মনোনয়ন পত্র জমা দেয় বিরোধীরা। ভোটের আগে ও ভোটের দিন মিলিয়ে ৩৬জনের মৃত্যু হয়। আর তাঁদের মধ্যে বেশিরভাগই শাসকদলের নেতা-কর্মী। বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শাসকদলের শীর্য নেতৃত্ব। এবার যে সব জায়গা থেকে সংঘর্ষের খবর বেশি এসেছে, সেই সব জায়গা ঘুরে দেখবে বিজেপির প্রতিনিধি দল। কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহসভাপতি তথা সাংসদ রেখা বর্মা, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং।

২০২১-এর বিধানসভা নির্বাচনের পরেও তথ্যানুসন্ধান কমিটি গড়েছিলেন নাড্ডা। সেই দলের সদস্যরা রাজ্য এসে ঘুরেও দেখেন। কিন্তু সেই নিয়ে এখনও সিবিআই তদন্ত চলছে। এখন মণিপুরে এত হিংসা, প্রাণহানি, স্কুল পড়ুয়া থেকে শিক্ষিকা হিংসার বলি- সেখানে কেন যাচ্ছে না বিজেপির প্রতিনিধি দল? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে।

a

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...