Thursday, April 9, 2026

‘রোনাল্ডো-মেসির থেকেও আমি এগিয়ে’, বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Date:

Share post:

এই মুহূর্তে নিজের সেরা পারফরম্যান্সে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সম্প্রতি তাঁর অধীনে তিনটি টুর্নামেন্ট ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হয়ে ভারতী দল। সেই প্রতিযোগিতায় সুনীলের অবদানও অনেক বেশি। পেয়েছেন সমর্থকদের প্রশংসাও। এই মুহূর্তে দেশের হয়ে ৯২ টি গোল করেছেন ভারত অধিনায়ক। নাম লিখিয়েছেন লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে। তবে জাতীয় দলের ক্ষেত্রে মেসি-রোনাল্ডোর থেকে নিজেকে এগিয়ে রাখলেন সুনীল।

এই নিয়ে সুনীল বলেন,” তালিকায় থাকা বাকি নয় জন ফুটবলারদের সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না। আমি মেসি রোনান্ডোদের মতো তারকা ফুটবলারদের ভক্ত। ওদের সঙ্গে কোনও তুলনা আমি মেনে নিতেও চাই না। তবে হ্যাঁ, যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টা উঠে আসে তখন আমি ওদের চেয়েও অনেক এগিয়ে।”

সদ‍্য শেষ হয়েছে সাফ কাপ টুর্নামেন্ট। সেখানে চ‍্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সামনে রয়েছে এশিয়ান কাপ। ভারতীয় দলের লক্ষ্য এশিয়ান কাপে আরও ভালো পারফরম্যান্স করার। আর এই নিয়ে সুনীল ছেত্রী বলেন, “আমাদের কাছে এশিয়ান কাপটা বিশ্বকাপের মতো। তাই এখানে আমাদের সবাইকেই খুব ভালো পারফরম্যান্স করতে হবে। তবে আমি ছেলেদের ওপর এশিয়ান কাপ নিয়ে কোন চাপ দেব না। তবে আমাদের ভালো খেলতে হবে এই বিষয়টাই মাথায় রাখতে হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে কখন কি ঘটে যায় কেউই জানে না। এমনকী আন্ডারডগেরাও জিতে যেতে পারে। তাই কোন টুর্নামেন্ট খেলার সময় নিজেদের সেরাটাই দেওয়া উচিত।”

আরও পড়ুন:রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কর, দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়েও তুললেন প্রশ্ন

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...