Monday, April 6, 2026

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় গোটা সমাজের প্রতিফলন: কুণাল ঘোষ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের পরই পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনের জন্য নির্বাচন আগামী ২৪ জুলাই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ, সোমবার আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য শূণ্য পদে ৬টি প্রার্থী নাম ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যাদের নাম সাংসদ পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, শামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে। যার মধ্যে প্রথম তিনজন আগেই রাজ্যসভার সাংসদ হয়েছেন। পরের তিনজন নতুন প্রার্থী।

এদিন তৃণমূলের তরফে ট্যুইট করে বলা হয়েছে, “জনগণের সেবা করার জন্য নিজেদের লক্ষ্যে অবিচল থাকুক এবং তৃণমূলের অদম্য চেতনা এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সমর্থনের স্থায়ী উত্তরাধিকার বহন করুক। আমরা সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তৃণমূলের রাজ্য সাধারণ মুখপাত্র তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্য সভায় এ যাবৎ কালের সেরা তালিকা তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষিত হয়েছে। আমাদের ৬ জন প্রার্থী। তার মধ্যে তিনজন অভিজ্ঞ, সিনিয়ার নেতা সুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। তিনজন নতুন মুখ
শামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে।”

কুণালের আরও সংযোজন। দেখলেই বোঝা যাচ্ছে এই তালিকা কতটা ব্যালেন্সড। তালিকায় মহিলা যেমন আছেন, ঠিক তেমনই হিন্দু, মুসলিম, খ্রিষ্টান আছেন। একটা গোটা সমাজের প্রতিফলন আছে। প্রকাশ উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে প্রতিনিধি আছেন। এখানে শিক্ষা জগৎ থেকে শুরু করে দারুণ ভারসাম্য করা হয়েছে। সাকেত গোখলে যিনি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের পক্ষে সরব। তাঁকে বার বার গ্রেফতার করে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে। আমাদের প্রতিটি প্রার্থী রাজ্যসভাকে সমৃদ্ধ করবে।”

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...