Saturday, April 4, 2026

মঙ্গলবার সকাল ৮টা থেকে নির্বাচনের গণনা শুরু, থাকবে কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা মঙ্গলবার। ২২টি জেলায় ৩৩৯টি ভোট গণনা কেন্দ্রে পঞ্চায়েতের রায় জানা যাবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তবে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা এখনও স্পষ্ট নয়। প্রতিটি গণনাকেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কমিশনকে প্রস্তাব দিয়েছেন বিএসএফের আইজি।

আরও পড়ুন:সোমবার পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন! ঘোষণা কমিশনের

সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।

শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন রয়েছে। ওই বুথগুলির গণনাও মঙ্গলবার করা হবে। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...