Saturday, June 13, 2026

গেরুয়া গড়ে তৃণমূল ঝড়, আলিপুরদুয়ারে হার বিজেপি জেলা সভাপতির

Date:

Share post:

গেরুয়া ঘাঁটি আলিপুরদুয়ারে ধরাশায়ী বিজেপি। প্রত্যাবর্তন তৃণমূলের। হেরে গেলেন খোদ বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক। তাঁকে মাত্র ২ ভোটে হারালেন তৃণমূল প্রার্থী বিমল মোদক। এই আলিপুরদুয়ারেই উনিশের লোকসভা ভোটে গেরুয়া ঝড় উঠেছিল। কেন্দ্রটি হাতছাড়া হয়ে যায় শাসক তৃণমূলের। এই কেন্দ্রে জিতেছেন বিজেপির জন বার্লা। সেই আলিপুরদুয়ারেই এবার ফুটল ঘাসফুল।

পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারে তৎপর হয়ে ওঠে তৃণমূল। ভোটের প্রচারে আলিপুরদুয়ারের ফালাকাটা সভা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী বছর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...