Tuesday, June 23, 2026

মাঝ আকাশে আচমকা ভ্যানিশ হেলিকপ্টার, তারপর…

Date:

Share post:

৬ জনকে সঙ্গে নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেল হেলিকপ্টার (Helicopter goes missing)। এক পাইলট ছাড়া বাকি পাঁচ যাত্রীর সকলেই বিদেশি নাগরিক (foreign national)। নেপালের আকাশে এমন ঘটনা ঘটায় কিছুটা হতভম্ব হয়ে যান নেপালের (Nepal)অসামরিক বিমান আধিকারিকরা। পরে নেপালেরই একটি পাহাড়ি গ্রাম ভাকাঞ্জে এলাকা থেকে উদ্ধার হয় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (Helicopter debris)।

হেলিকপ্টার স্থানীয় সময় সকাল দশটা নাগাদ সোলুখুম্বু (Solukhumbu) থেকে কাঠমাণ্ডুর (Kathmandu) দিকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে উড়ানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। ১২ মিনিটের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কপ্টারের যোগাযোগ হারিয়ে যায় বলে জানান নেপালের অসামরিক বিমানের এক আধিকারিক। পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কপ্টার ভেঙে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কাঠমাণ্ডু থেকে আরেকটি হেলিকপ্টার পাড়ি দেয়। এখনও মৃত যাত্রীদের পরিচয় জানা যায়নি।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...