Saturday, June 27, 2026

পঞ্চায়েতে গণনার মাঝে পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে”

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচন তিনি ছিলেন তৃণমূলের অন্যতম কাণ্ডারি। দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে বহিস্কার করেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে। পার্থ সহ মোট সাতজনকে এ দিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। কোর্টে ঢোকার মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে।”

প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই অবস্থায় ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...