Monday, April 6, 2026

গ্রাম হাতছাড়া হলেও পঞ্চায়েত সমিতিতে জয়ী ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল

Date:

Share post:

প্রাক পঞ্চায়েত নির্বাচনে দফায় দফায় রক্তাক্ত হয়েছে আরাবুল গড় হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। মঙ্গলবার নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল তৃণমূল নেতা আরাবুল ইসলামের(Arabul Islam) নিজের গড় ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত(panchayat) হাতছাড়া হয়েছে তৃণমূলের। এখানে ২৪টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই জয়ী হয়েছে আইএসএফ(ISF) এবং জমি কমিটি। তবে পঞ্চায়েত হাতছাড়া হলেও, পঞ্চায়েত সমিতিতে ২৪৪৮ ভোটে জয়ী হয়েছে তৃণমূল(TMC)।

মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর আরাবুল ইসলাম বলেন, “আমি আগে থেকেই আঁচ করতে পেরেছি পোলেরহাট ২ কোনওমতে রক্ষা করা যাবে না। এখানে সাতটি প্রার্থী হেরেছে আমাদের। হতেই পারে। বাকি জায়গায় জিতেছি।” তিনি আরও বলেন, “ওই এলাকায় আমাদের কর্মীদের উপর লাগাতার অত্যাচার হয়েছে। প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। তাই জানতাম যে এখানে খারাপ ফল হবে।” এবছর পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতে এবার আসন সংখ্যা বেড়ে হয়েছিল ২৪। সব আসনেই এবার লড়াই করে জমি রক্ষা কমিটি এবং আইএসএফ (ISF) সমর্থিত নির্দলরা। জানা গিয়েছে, এই ২৪ আসনের বেশিরভাগেই জয়ী হয়েছেন জমি কমিটির নির্দলরা। ফলাফল স্পষ্ট হতেই এদিন গণনাকেন্দ্র ছাড়েন আরাবুল। তবে ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টা পঞ্চায়েতের মধ্যে ৯ টিতেই জয়ী তৃণমূল।

উল্লেখ্য, পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে বার বার শিরোনামে উঠে এসেছিল ভাঙড়। মনোয়নপর্ব থেকে রাজনৈতিক হিংসায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে ৩জনের মৃত্যুও হয়েছে। তারপরও বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। এমন কি আরাবুলের ছেলের গাড়ির ড্যাসবোর্ড থেকে বোমাও উদ্ধার হয়। যা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনায় সরব হয় বিরোধীরা। হিংসা উপদ্রুত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভোট গণনার দিনেও দিল্লি থেকে ফিরে সরাসরি ভাঙড়ে উপস্থিত হতে দেখা গিয়েছে রাজ্যপালকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...