Friday, June 26, 2026

কী কথা হয় কাছের বন্ধু বিরাট সঙ্গে? জানালেন সুনীল

Date:

Share post:

বিরাট কোহলির সঙ্গে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। একে অপরের ডাকে একাধিকবার ছুটে গিয়েছেন তাঁরা। এমনকি সম্প্রতি আইপিএল শুরু আগে আরসিবিতেও গিয়েও বিরাটের সঙ্গে দীর্ঘক্ষন আলাপচারিতা করেন সুনীল। তাদের বন্ধুত্বের কথা সবার মুখে মুখে। দু’জনের ক্রীড়াক্ষেত্র আলাদা। একজন ক্রিকেটের সুপারস্টার। আর একজন ভারতীয় ফুটবলের শেষ কথা। তবে দুই ভিন্ন ক্রীড়ার এই দুই সুপারস্টার একসঙ্গে হলে কি নিয়ে আলোচনা চলতে পারে, এই নিয়ে আগ্রহ রয়েছে সকলেরই। আর এবার সেই আগ্রহের অবসান ঘটালেন খোদ সুনীল ছেত্রী। তাদের মধ‍্যে কী কথা হয় তা ফাঁস করলেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারে সুনীল বলেন,” আমরা সাধারণ বিষয় নিয়ে কথা বলি। আমরা একে অপরকে প্রচুর মজার কথা শেয়ার করি। প্রচুর জোকস ও মজার জিনিস শেয়ার করি আমরা। আমার সঙ্গে বিরাটের গম্ভীর আলোচনাও হয়েছে। এমন কিছু পর্যায় এসেছে যেখানে আমরা বেশ কিছু মাস ধরে কথা বলিনি, কিন্তু ভালো দিক হল উনি সেটি বোঝেন আর আমিও তা বুঝি। তবে আমরা যেখানে শেষ করি, সেখান থেকেই আবার কথা শুরু করি।”

এরপরই সুনীল জানান কেরিয়ারের বিভিন্ন ওঠাপড়া নিয়েও আলোচনা হয়ে থাকে তাদের মধ‍্যে। এই নিয়ে ভারতের ফুটবল অধিনায়ক বলেন,” কিছু কিছু সময় আমি যেমন আমায় সমালোচিত হতে হয়েছে সেই নিয়ে কথা বলি। এমনকি, ভালো পারফরম্যান্স করার জন্যও চাপ এসেছে। আবার একি জিনিস বিরাটেরও। ওকেও যেমন সমালোচিত হতে হয়েছে, আর ওর পারফরম্যান্সের জন‍্য অনেক চাপ এসেছে। এই নিয়েই আমাদের মধ্যে কথা হয়। বিরাট বোঝে যে সবাই এসব বুঝতে পারে না এবং আমরা এই বিষয় নিয়েই আলোচনা করি।”

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও জয় ভারতের, লজ্জার নজির হরমনপ্রীতের

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...