Monday, March 16, 2026

সুষ্ঠুভাবে চলছে গণনা, স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে BSF-এর অভিযোগ উড়িয়ে জানালেন রাজীব

Date:

Share post:

সুষ্ঠুভাবেই চলছে ভোট গণনা। হার বুঝে কয়েকটি বুথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে বিরোধীরা। কিন্তু তা সত্ত্বেও বাংলার ট্রেন্ড তৃণমূলেই (TMC)। মঙ্গলবার, দুপুর সাংবাদিক বৈঠকে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে BSF-এর অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। তাঁর কথায়, ‘‘বিএসএফের পরিকল্পনায় স্পর্শকাতর বুথের কোনও বিষয় ছিল না। জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের সংখ্যা আমরা জানিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম শুধু স্পর্শকাতর কেন, ডিএম এবং এসপির সঙ্গে কথা বলে প্রতি বুথেই বাহিনী দেওয়া হবে। বিএসএফ যদি স্পর্শকাতর বুথের তালিকা না-ই পায়, তাহলে ওরা বুথগুলিতে বাহিনী দিল কী করে?’’

রাজ্য নির্বাচন কমিশনারের দাবি, ‘‘সাধারণ মানুষ এবং কিছু রাজনৈতিক দলের ধারণা ছিল, কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটের সময় অশান্তি কম হবে। বাহিনীর জন্য বাড়তি ভয় কাজ করবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করেছি। প্রথমে আদালত বলেছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। পরে সেই নির্দেশে সংশোধন করে বলা হয়, যে ক-টি বুথে সম্ভব বাহিনী দিতে হবে। আমার মনে হয় না ১০ হাজারের বেশি বুথে ওরা বাহিনী দিতে পেরেছে।’’

রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা থেকে ভোট গ্রহণ- বিচ্ছিন্ন অশান্তির খবর মিলেছে। সেই প্রসঙ্গে রাজীব সিনহা বলেন, ভোটে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। কিন্তু প্রতি ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে জমা পড়া অভিযোগের ভিত্তিতে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের হয়। সেটাও শান্তিতে মিটেছে। মঙ্গলবার মোট ৩৩৯টি কেন্দ্রে ভোটের গণনা চলছে। হাতে গোনা কয়েকটি বুথে গণনা শুরু হতে দেরি হয়। মাঝে কিছুক্ষণ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েব সাইটে (Web Site) গোলমাল দেখা দেয়। দ্রুত তা সারিয়ে ফেলে ফের সেটিকে সচল করা হয়েছে।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...