Saturday, June 27, 2026

দিল্লি টু ভাঙড় ভায়া কলকাতা, গণনার দিনে বিরোধী “এজেন্ট”-এর ভূমিকায় রাজ্যপাল

Date:

Share post:

দিল্লির ঝটিকা সফর শেষে আজ, মঙ্গলবার সকাল সকাল কলকাতায় এসে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সকাল আটটা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়েই রাজনৈতিক নেতাদের ভাষায় বক্তব্য রেখে চলে যান দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। সেখানে গিয়ে কিছুক্ষণ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে বেরিয়ে যান আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর আজ গণনার দিন বিভিন্ন এলাকায় ঘুরবেন তিনি। অর্থাৎ, গণনার দিন কার্যত বিরোধী “এজেন্ট”-এর ভূমিকায় রাজ্যপাল।

আরও পড়ুন:জেলায় চলছে ভোট গণনা! ফের মুর্শিদাবাদে আ.ক্রান্ত তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী

এদিন কলকাতা বিমান বন্দরে নেমে রাজ্যপাল বলেন, “বাংলায় ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে নিরলস লড়াই চলবে। গুন্ডা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে সমস্ত কর্তৃপক্ষের শক্তিশালী হাত উঠবে… যারা হিংসা ছড়াচ্ছে এবং কন্ট্রোল রুমে বসে যে রাজনীতিকরা রিমোট চালিয়ে এই হিংসায় উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অল-আউট অ্যাকশন নেওয়া হবে। প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে।

তাঁর আরও সংযোজন, “প্রতিটি সন্ন্যাসীর অতীত রয়েছে, প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই ভালো কাজ করতে পারেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করে তুলব।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...