Sunday, April 26, 2026

জেলায় চলছে ভোট গণনা! ফের মুর্শিদাবাদে আ.ক্রান্ত তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী

Date:

Share post:

২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে শুরু হল ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে ঘোষণা করবেন বিডিও। বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেক স্তরে দু’রাউন্ড করে গণনা হবে। কোথাও কোথাও তিন রাউন্ড গণনা হবে। শেষ না হওয়া পর্যন্ত গণনা চলবে। বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগণনা। তবে গণনার সকালেও বিরোধীদের মদতে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা অব্যাহত।

আরও পড়ুন:স্ট্রং রুমের সামনে ব্যাপক সংঘ.র্ষ! ধুন্ধুমা.র দিনহাটায়
হাবরা দু’নম্বর ব্লকের ভোট গণনা শুরু হল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও। হাবরা শ্রীচৈতন্য কলেজে হাবড়া এক নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। ব্যারাকপুর ব্লক এক এর আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে। গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।হুগলির মোট ২০৭ টি গ্রামসভা, ১৮ টি সমিতি, ৫৩ জেলা পরিষদের আসনের গণনার দায়িত্বে মোট ৬৫০০ কর্মী। শান্তিপূর্ণভাবেই চলছে গণনা।
মুর্শিদাবাদে আবারও আক্রান্ত তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী। গণনার দিন সকালে হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায় তৃণমূল প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয় সিপিএম। শুধু তাই নয়, বেধড়ক মারধর করা হয় ত্ণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকেও।পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে পুলিশ।

নন্দীগ্রামে শুরু গণনা। তবে তার আগে জমায়েত করে একদল মানুষ। তাদের হটায় পুলিশ। বীরভূমের নানুরে সিপিএমের কর্মী-সমর্থকরা গণনা কেন্দ্রে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হন। তারপরেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী-সমর্থকেরা।গণনার আগেই ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে বোমাবাজির ঘটনা উঠে এসেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। গণনা শুরুর ১০ মিনিট আগে মালদহে গণনা কেন্দ্রের সামনে জমায়েত ঘিরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ মোতায়েন থাকায় আপাতত গণনা শুরু হয়েছে।গণনা শুরুর আগেই গণনাকেন্দ্রে বিরোধীদের এজেন্টদের সঙ্গে আরও একজনকে ঢুকতে গেলে বাধা এয় তৃণমূল কর্মী-সমর্থকরা।তৃণমূলের দাবি নিয়ম বর্হিভূতভাবে স্ট্রং রুমে ঢুকতে চাইছে বিজেপি। তাতে বাধা পেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...