Saturday, June 6, 2026

সাতসকালে স্কুলবাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সং.ঘর্ষে শিশু সহ মৃ*ত ৬

Date:

Share post:

সাতসকালে স্কুলবাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সঙ্গে মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছ’জনের।তাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে এর জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। ফলে গাড়ির দরজা কেটে সেখান থেকে মৃতদেহ বের করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।

আরও পড়ুন:দিল্লি টু ভাঙড় ভায়া কলকাতা, গণনার দিনে বিরোধী “এজেন্ট”-এর ভূমিকায় রাজ্যপাল
মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে। অভিযোগ, স্কুলবাসটি ভুল দিকের রাস্তা দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় গাড়িটির গতিও ছিল অনেক বেশি। সেই কারণেই বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়িতেই ছিলেন আট জন।তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে।

তবে স্কুলবাসটি ফাঁকা থাকায় দুর্ঘটয় স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর মেলেনি। ফাঁকা বাসটিকে নিয়ে উলটো পথেই এগোচ্ছিলেন চালক। পুলিশ জানিয়েছেন, গাজিপুর থেকে জ্বালানি ভরে উল্টো দিক দিয়ে আসছিল স্কুলবাসটি। গাড়িটি মিরাটের দিক দিয়ে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছ’জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় স্কুলবাসের চালককে গ্রেফতার করা হয়েছে।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...