Saturday, April 4, 2026

শ্রীরামকৃষ্ণ-স্বামীজিকে বি.দ্রুপে কড়া শাস্তি, অমোঘ লীলাকে নিষিদ্ধ করল ইসকন

Date:

Share post:

‘যত মত তত পথ’-এর অপব্যাখ্যা দেওয়া ইসকনের ব্রহ্মচারী এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করা হল। প্রায়শ্চিত্ত করতে একমাসের জন্যে পাঠানো হল মথুরায়, এমনটাই জানিয়েছে ইসকন। সংস্থার তরফে রাধারমণ দাস বলেছেন, “নিজের কৃতকর্মের জন্যে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন অমোঘ লীলা স্বামী। এই এক মাস তাঁকে যাবতীয় প্রবচন দেওয়ার কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে এই অমোঘ লীলা ব্রহ্মচারীর একটি ভিডিও প্রকাশ্যে আসে। যাতে তাঁকে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংস দেবের একাধিক বক্তব্যের সরাসরি বিরোধিতা করতে দেখা যায়, বিদ্রুপ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

তৃণমূল মুখপাত্র তথা সাংবাদিক কুণাল ঘোষ এই সন্ন্যাসীর ক্ষমা প্রার্থনার দাবি তোলেন।ইসকনের পক্ষে রাধারমণ দাস জানান, ওই ব্রহ্মচারী যা বলেছেন সেটা একান্তই তাঁর নিজস্ব বক্তব্য। ইসকনের কোনও সমর্থন নেই। উলটে এই ধরনের বক্তব্য পেশ করার জন্যে অমোঘ লীলা ব্রহ্মচারীকে নিষিদ্ধ করা হয়েছে। প্রায়শ্চিত্ত করতে পাঠানো হচ্ছে ব্রজ ধামে।

ভাল কথা বলার সুবাদে প্রবচনকারী হিসাবে দ্রুত গুরুত্ব বাড়ে এই সন্ন্যাসীর। কিন্তু দৃষ্টি আকর্ষণের জন্যে মাঝেমধ্যেই তিনি অন্য ধর্মগুরুদের নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...