Friday, June 26, 2026

চোখে ব্যা.ন্ডেজ বেঁধে ‘কান্দে শুধু মন’ গাইলেন সৌমিত্র! কোরাসে চিকিৎসকেরা

Date:

Share post:

হাসপাতালের বিছানায় বসেই পুরনো গানের স্মৃতিচারণা। চোখে ব্যান্ডেজ বেঁধে শিল্পী সৌমিত্র রায়ের (Soumitra Ray) গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। বেসরকারি একটি হাসপাতালে সদ্য চোখের ক্যাটারাক্ট অস্ত্রোপচার (Cataract surgery) হয়েছে শিল্পীর (Singer)। আর সেই অপরেশনের পরেই, একেবারে ওটিতে বসেই শিল্পী গেয়ে উঠলেন সেই বিখ্যাত নস্ট্যালজিয়ায় মোড়া গান..”কান্দে শুধু মন”। গানে গানেই কি কষ্ট থেকে আরাম পাওয়ার মোক্ষম ওষুধ লুকিয়ে আছে? চোখে ব্যান্ডেজ কিন্তু গলায় সেই দখিনা বাতাসের সুর, গলা মেলালেন হাসপাতালের চিকিৎসকেরাও।

অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে শিল্পীর গলায় সুরের জাদু আগেও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মহীনের ঘোড়াগুলি’-ব্যান্ডের অন্যতম সঙ্গীতশিল্পী বাপিদা রাইস টিউব লাগিয়ে মঞ্চে গান গেয়েছেন। যদিও এখন তিনি অন্য সুরলোকে। কিন্তু গান আজও রয়ে গেছে সবার মাঝে। ভূমি ব্যান্ডের সৌমিত্র খোশমেজাজে OT-তে গান করছেন দেখে একদিকে যেমন স্বস্তি পেয়েছেন অনুরাগীরা, তেমনই অনেকে বলছেন এইরকম চোখের অপারেশনের পরে গান গাওয়া উচিত নয়। শিল্পীর সঙ্গে হাসিমুখে গলা মিলিয়েছেন চিকিৎসক নার্সরাও।

 

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...