Friday, June 26, 2026

সঞ্জয় মিশ্রের তৃতীয়বার ইডির ডিরেক্টর পদে মেয়াদ বৃদ্ধি ‘অবৈধ’: রায় শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ সত্ত্বেও ED-র ডিরেক্টর পদে তৃতীয়বার সঞ্জয় কুমার মিশ্রর (Sanjay Kumar Mishra) মেয়াদ বৃদ্ধি অবৈধ। মঙ্গলবার, রায়ে জানিয়ে দিল শীর্ষ আদালত। ৩১ জুলাই পর্যন্ত পদে থাকতে পারবেন তিনি।

২০১৮ সালে ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের অফিসার সঞ্জয় মিশ্রকে প্রথম ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল। সে বার ২ বছরের জন্য তাঁকে দায়িত্ব দিয়েছিল মোদি সরকার। ২০২০-তে তাঁর মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। সেই নির্দেশ কার্যকর করার জন্য ২০১৮-র নিয়োগের পুরনো নির্দেশিকা সংশোধন করে ওই ২ বছরের নিয়োগকে ৩ বছর করা হয়েছিল। ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। সেই সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রের নির্দেশকে বাতিল না করে জানিয়ে দেয়, ইডি-র ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রর মেয়াদ আর বাড়ানো যাবে না। কিন্তু সেই রায়ের পরও ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায় মোদি সরকার। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে অবৈধ বলে জানায় সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দেয়, মিশ্রর মেয়াদবৃদ্ধি ২০২১ সালে দেওয়া রায়ের বিরোধী।

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...