Monday, April 6, 2026

বিজেপি বিমুখ দার্জিলিং: পঞ্চায়েতে তৃণমূলের বন্ধুদলেই ভরসা পাহাড়বাসীর

Date:

Share post:

রাজ্যে বিপুল সাফল্যের পর এবার দার্জিলিংয়েও মমতাকে ফেরালো না পাহাড়বাসি। গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিংয়ের এবার হয়েছিল দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল আর বিজেপিতে সন্তুষ্ট নন সেখানকার মানুষ। বরং তৃণমূলের বন্ধুদল বিজিপিএমের জয়জয়কার সেখানে।

পাহাড়ে গত শতাব্দীর ৯-এর দশকে শেষবার পঞ্চায়েত ভোট হয়েছিল। তারপর ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন৷ প্রায় সব দলই প্রার্থী দিয়েছিল। বিকেল পর্যন্ত গণনার পর দেখা গিয়েছে, দার্জিলিং-কালিম্পং এর দুটি জেলাতেই পাহাড়ে মোট গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগই নবগঠিত দল বিজেপিএম দখলে নিয়ে দার্জিলিংয়ে মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে জানা গিয়েছে দুপুরের মধ্যে ২৫ টি গ্রাম পঞ্চায়েত অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) দখলে গিয়েছে অন্যদিকে বিরোধী জোট অর্থাৎ ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স একটি আসনে জয় পেয়েছে। তবে আলাদাভাবে লড়ে বিজেপি দুটি আসন পেয়েছে। অমীমাংসিত রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি কালিম্পং জেলার ৪২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এরমধ্যে ১২ টি বিজিপিএম দখল করেছে। দুটো পেয়েছে বিজেপি এবং একটি গ্রাম পঞ্চায়েত অমীমাংসিত রয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে অল্প সংখ্যক কিছু আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এর আগে দার্জিলিং পুরসভা এবং জিটিএ নির্বাচনেও সব আসনে প্রার্থী দেয়নি রাজ্যের শাসকদল। ওই দুই নির্বাচনের ফলপ্রকাশ ও বোর্ড গঠনের পর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে তৃণমূলের আসন সমঝোতার বিষয়টি সামনে এসেছিল। এদিন গ্রাম পঞ্চায়েতের গণনার প্রথম থেকেই বিপুল আসনে এগিয়ে রয়েছে অনিতাপার বিজেপিএম আটটি আঞ্চলিক দল মহাজোট করেও তাদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। একের পর এক জয়ের খবর আসতেই উৎসবে মেতে উঠেছেন সমর্থকরা। বিকেল পর্যন্ত যা ট্রেন্ড তাতে পাহাড়ের বেশিরভাগ আসনে পঞ্চায়েতে বিজিপিএমের দখলে আসা সময়ের অপেক্ষা৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...