Saturday, June 13, 2026

অনেক ব্যালট পেপারে স্বাক্ষর করেননি কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা: বিস্ফো.রক অভিযোগ মমতার

Date:

Share post:

জয় পেলেও, বেশি কয়েকটি জায়গায় গণনার সময় তৃণমূলের ব্যালট বাতিল হয়েছে। অভিযোগ, সেই সব ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই ছিল না। এই নিয়ে বুধবার নবান্নে (Nabanna) বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, কো-অর্ডিনেশন কমিটির অনেক সরকারি কর্মচারী ভোটের ডিউটিতে ছিলেন। তাঁরা বহু জায়গায় ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। তাঁদের শাস্তি হবে না কেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বাম পরিচালিত কো-অর্ডিনেশন কমিটি কিছু সরকারি আধিকারিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছেন। অনেকে ব্যা লটেই তাঁরা স্বাক্ষর করেননি বা স্ট্যানম্প দেননি। ফলে সেই সব ব্যা লট বাতিল হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কো-অর্ডিনেশন কমিটির অনেকে আছে এখানে। যাঁরা ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। ফলে আমাদের অনেক ব্য়ালট পেপার বাতিল হয়েছে অনেক জায়গায়। দোষটা কার? তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না কেন?”

এরপরেই তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কি ভোট দিতে গিয়ে দেখবে কোথায় কোন স্বাক্ষর করা আছে! মানুষ যদি এতো বুঝত তাহলে তো ফারাক থাকত না।” মমতার মতে, “প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল। এজন্য কোথাও তৃণমূলের ৫০টা কোথাও ১০০টা ভোট বাতিল হয়েছে।” এই ষড়যন্ত্রের শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন- কেন্দ্রে ও রাজ্যে বাম-কংগ্রেসের ‘দ্বিচারিতা’! কড়া বার্তা মমতার

 

 

 

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...