Wednesday, June 24, 2026

দুর্নীতিগ্রস্তদের রেহাই নেই: ইডি কর্তা বদলে শাহের মন্তব্য প্রচ্ছন্ন হুমকি, সরব বিরোধীরা

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের (SK Mishra) মেয়াদ বাড়ানোকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছে শীর্ষ আদালত(Supreme Court)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩১ জুলাইয়ের পর আর ওই পদে কেউ থাকতে পারবেন না। আদালতের নির্দেশে কেন্দ্রের মুখ পুড়লেও হুমকির সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানিয়ে দেন, ‘পদে যেই থাকুন দুর্নীতিগ্রস্তদের রেহাই নেই।’ তাঁর আরও দাবি, ‘ইডি(ED) অধিকর্তা নিয়ে সুপ্রিম রায়ে যাঁরা উল্লসিত, তাঁরা আসলে বিভ্রান্ত।’ তবে বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত ইডি প্রসঙ্গে শাহের এহেন মন্তব্য ‘প্রচ্ছন্ন হুমকি’ বলে অভিযোগ করল বিরোধীরা।

আদালতের নির্দেশে কেন্দ্রের মুখ পোড়ার পর এদিন অমিত শাহ জানান, যিনিই ইডির অধিকর্তা হবেন, তিনিই ‘উন্নয়নবিরোধী মানসিকতার বংশবাদীদের আরামের ক্লাবের ব্যাপক দুর্নীতির’ বিরুদ্ধে পদক্ষেপ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই খোঁচার জবাবে বিরোধী কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বাল টুইট করেছেন। তিনি লেখেন, ‘ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্র। সুপ্রিম কোর্ট জানিয়েছে নভেম্বর পর্যন্ত তাঁর মেয়াদবৃদ্ধি অবৈধ। অমিত শাহ: ইডি এমন এক প্রতিষ্ঠান যা কোনও ব্যক্তিবিশেষের উপরে নির্ভর করে না।’ তাহলে আপনারা ওঁর তৃতীয় বার মেয়াদবৃদ্ধি করলেন কেন? কোনও কোনও ব্যক্তির ক্ষমতায় থাকা দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে।’ বিরোধীরা অমিত শাহর এদিনের মন্তব্যকে ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’ বলছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দেয়, মিশ্রর মেয়াদবৃদ্ধি সুপ্রিম কোর্টের ২০২১ সালে দেওয়া রায়ের পরিপন্থী। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। ২০২০ সালের ১৩ নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরই ইডি কর্তার মেয়াদ বৃদ্ধিকে ‘বেআইনি’ বলে জানিয়ে দেয়। ৩১ জুলাইয়ের পর আর ওই পদে কেউ থাকতে পারবেন না তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...