Wednesday, June 24, 2026

দিন পনেরো পরে পায়ে চোট নিয়েই নবান্নে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পনেরো দিন পরে পায়ে চোট নিয়েই নবান্নে (Nabanna) এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বেলার দিকে ধীর পায়ে গাড়ি থেকে নেমে লিফটের ওঠেন মমতা।

গত ২৭ জুন পঞ্চায়েত ভোটের প্রচারে কোচবিহারে গিয়ে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। কপ্টার ঘুরিয়ে সেনা হেলিপ্যাডে জরুরি অবতরণ করা হয় তাঁর চপার। সেই সময় নামতে গিয়ে বাঁ হাঁটু ও কোমরে ফিমার বোনে চোট পান মমতা। এসএসকেএমে চিকিৎসকদের পরামর্শে কার্যত ঘরবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই চলছিল চিকিৎসা। সঙ্গে ফিজিও থেরাপি। সেই পরিস্থিতিতে বাড়ি থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার সারেন মমতা। ৬ জুলাই তাঁর হাঁটুতে মাইক্রো সার্জারি করে জমে থাকা ফ্লুইড বের করা হয়।

এরপর মঙ্গলবার গ্রামবাংলার রায় তৃণমূলের পক্ষে যাওয়ার পরেই রাজ্যবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন দলের সভানেত্রী। এর পর এদিন নবান্নে এলেন মুখ্যমন্ত্রী। এই জয় নিয়ে তিনি কিছু বলেন কি না সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...