Tuesday, June 23, 2026

সমা.লোচনা-কু.ৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা: মমতা, তো.প কেন্দ্রীয় বাহিনীকেও

Date:

Share post:

সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়ে দিয়েছে বিরোধীরা। রাজ্যে পঞ্চায়েত ভোটে গ্রামবাংলার রায় ফের পক্ষে যাওয়ার পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এত মিথ্যে! সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।“

এর পরেই বিরোধীদের নিশানা করে মমতা বলেন, “আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব।“ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, “৮০ হাজার সেন্ট্রাল ফোর্স ছিল। মঙ্গলবার রাতে, ভাঙড়ে সেন্ট্রাল ফোর্স ছিল। তাহলে গোলমাল হল কেন?“ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আরাবুল হেরে গিয়েছে, এই সিট না হারার ছিল না। বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয় ভাঙড়ে- অভিযোগ তৃণমূল (TMC) সুপ্রিমোর। মমতার কথায়, “যারা ব্যবসার স্বার্থে বাংলার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের চিনে রাখুন“।

মমতা বলেন, রাজ্যে ৬২ হাজার বুথে ভোট হয়েছে। বড়জোর ৬০টি বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। আর তা নিয়েই বাংলাকে বদনাম করা হচ্ছে। “ভোটের দিন যাঁরা ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?“ প্রশ্ন মমতার।

বিরোধীদের অভিযোগ নিয়ে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি দুঃখিত রাম-বাম-শ্যাম ও আর একজন জোট বেঁধেছিল। প্ল্যান করে করেছে।“ তা সত্ত্বেও বাংলার মানুষ মা-মাটি-মানুষের উপর ভরসা রাখায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সঙ্গে এও বলেন, এবার ৯০ শতাংশ সুষ্ঠুভাবে সব হয়েছে। এটা ১০০ভাগ করা চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “পুলিশকে ফ্রিহ্যান্ড দিচ্ছি, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারে যাত্রার ফলেই ভোটে অশান্তি হয়নি বলে মত তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে, যাঁরা নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করেন, তাঁদের অভিনন্দন জানাই।

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...