Tuesday, June 23, 2026

 টমেটোর কিনতে গিয়ে মাথায় হাত সুনীল শেট্টির!

Date:

Share post:

নিত্য প্রয়োজনীয় সবজির দামে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। কাঁচা লঙ্কা হোক বা অন্য শাক, কিনতে যাওয়া তো দূরের কথা ছুঁয়ে দেখলেই ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। পকেট থেকে টাকা বের করতে গিয়ে ঘর্মাক্ত অবস্থা সাধারণের। এবার আমজনতার যন্ত্রণার শরীক বলিউড সুপারস্টার সুনীল শেট্টি (Sunil Shetty)। টমেটোর দামে (Tomato price) ছ্যাঁকা খেলেন ‘হেরা ফেরি’র শ্যাম। টমেটোর আকাশছোঁয়া দামের জেরে মধ্যবিত্তদের মতো নাস্তানাবুদ হতে হয়েছে অভিনেতাকেও।

আসলে সুনীল শেট্টির একটি রেস্তরাঁর আছে মুম্বইয়ে। তার জন্য অ্যাপের মাধ্যমে সবজি আনেন তাঁরা। কিন্তু সেখানেও আর টমেটোর দামের বাড় বাড়ন্ত সামলানো গেল না। তাই অভিনেতার বাড়ির হেঁশেল থেকে হোটেলের রকমারি পদের স্বাদের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে। এমনকি নিজের পছন্দের মেনু থেকে টমেটোকে পুরোপুরি ছেঁটে ফেলেছেন অভিনেতা। তিনি বলছেন, “আজকাল খুব কম টমেটো খাচ্ছি। অনেকে মনে করতে পারেন যে, আমি তো সুপারস্টার। এসব আবার আমার ওপর প্রভাব ফেলে নাকি! তবে এটা সত্যি নয়। আমাদেরও এই ক্রাইসিসের সঙ্গে যুঝে চলতে হয়।”

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...