Saturday, June 6, 2026

দিনহাটায় বো.মা ফেটে জ.খম ১ কিশোর সহ দু’জন

Date:

Share post:

এখনও গণনা শেষ হয়নি। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। এবার অবশ্য সংঘর্ষে নয়, বোমা ফেটে জখম হল এক কিশোর-সহ দু’জন।

আরও পড়ুন:সবে শুরু, নন্দীগ্রামে শুভেন্দুকে চোখে সর্ষেফুল দেখানোর হুঁশিয়ারি কুণালের
স্থানীয় সূত্রের খবর, গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। আঘাত লাগতেই সেটি ফেটে যায়। ঝলসে যান এক কিশোর। এক মহিলাও জখম হয়েছেন বলে খবর। দু’জনেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম হন একজন। বোমা ফেটে হাত উড়ে যায় এক ব্যক্তির।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা। ফলপ্রকাশের দিনও তা অব্যাহতই রইল।

Related articles

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...