Saturday, April 4, 2026

সোনমকে ‘গসিপ আন্টি’ আখ্যা দিয়ে বিত*র্কে কঙ্গনা রানাউত!

Date:

Share post:

বি টাউনের কন্ট্রোভার্সি কুইন এবার নিশানা করলেন নেপো-কিড সোনম কাপুরকে (Sonam Kapoor)। কফি উইথ করণ-এর এক পর্বে কঙ্গনার (Kangana Ranaut) ইংরেজি বলার ধরণকে কটাক্ষ করেছিলেন সোনম। সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনে অনিলকন্যাকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান কঙ্গনা রানাউত। সোনম বলেছিলেন, “কঙ্গনার ফ্যাশন সেন্স খুবই ভাল। তবে ওঁর ইংরেজি বলা নিয়ে সন্দেহ রয়েছে।” ব্যাস এটা থেকেই যত বিতর্ক । কঙ্গনা নাম না করে বলেন, ফিল্ম মাফিয়াদের সঙ্গে যুদ্ধ করার পর তিনি যা শিখেছেন তাতে এরপর আর কোনও ইন্ডাস্ট্রির বহিরাগতদের ইংরেজি বলা নিয়ে প্রশ্ন উঠবে না।

পর্দার ‘লক্ষ্মীবাঈ’ হিসেবে যেমন দাপট দেখান সেভাবেই, কোনও বিতর্কিত প্রসঙ্গ তুলে বলিউডের সেলেবদের তুলোধোনা করতে পিছপা হন না। মানে শিরোনামে থাকার স্ট্র্যাটেজিতে কঙ্গনার জুড়ি মেলা ভার! এই অবস্থায় তিনি সোজা টার্গেট করলেন সোনমকে। সোনম-করণের কটাক্ষের জবাবে কঙ্গনা বলেন, ২৪ বছর বয়সে এত অপমানিত, কটাক্ষ, সমালোচনা শোনার পরও তিনি যেভাবে ভদ্রতার সঙ্গে উত্তর দিয়েছিলেন সেটা কোনও তথাকথিত বড়লোকি চালে বড় হওয়া গসিপ আন্টিরা পারবেন না। আসলে সোনম কাপুর যে কঙ্গনার ইংরেজি বলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাকে সপাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে উল্টে অযাচিতভাবেই পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি তৈরি করলেন ‘কুইন’। শুধুই কি খবরে ভেসে থাকার চেষ্টা, নাকি ব্যক্তিগত আক্রোশ থেকেও এমন ঘটনা তা নিয়ে সন্দেহ থাকছেই, বলছে বলিউড।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...