Wednesday, April 8, 2026

কেন্দ্রে ও রাজ্যে বাম-কংগ্রেসের ‘দ্বিচারিতা’! কড়া বার্তা মমতার

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে দিল্লিতে তৃণমূলকে(TMC) আপ্যায়ন করছে সিপিএম(CPIM) ও কংগ্রেস(Congress)। অথচ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র। এই ইস্যুতেই বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সরব হয়ে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পষ্ট ভাষায় জানালেন, আপনারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আর দিল্লিতে আপনাদের জন্য আমি নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাব এটা হয় না।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বিরোধীদের বাংলা বিরোধী ষড়যন্ত্র ও দেশের কাছে বাংলাকে বদনাম করার যে প্রচেষ্টা চলেছে তাঁর বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। রামধনু জোটের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তিনি তুলে ধরেন রাজ্য ও কেন্দ্রে বাম ও কংগ্রেসের দ্বিচারিতার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, “এখানকার সিপিএম এবং কংগ্রেসকে দেখলে আমার দয়া হয়। ওদের নিয়ে কিছু বলতে চাই না। একটা লেভেলে জোটের কথা চলছে। আপনাদের জন্য আমি নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাবো, আপনারা অন্তত আমাদের দুর্বা তো দিতে পারেন। আপনারা রাজ্যে ষড়যন্ত্র করবেন আর আপনাদের জন্য আমি দিল্লিতে নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাবো এটা তো ঠিক নয়।”

একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে হিংসা প্রসঙ্গে তিনি নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেন। বলেন, “ভোটে অশান্তি নির্দিষ্ট কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এমন ভাবে প্রচার চলছে, যাতে মনে হয় গোটা রাজ্য জুড়েই অশান্তি হয়েছে।” এরপরই তিনি বলেন, “মুর্শিদাবাদ আর মালদহে আসল ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে কে এসব করেছেন আপনারা জানেন। তিনি নিজেকে বলেন দেশের নেতা, হিরো ভাবেন। আসলে উনি জিরো। রাম, বাম, শ্যামের জোট করেন। আর ওনার এক বন্ধু আছে। চোখে চশমা পরে নিজেকে বুদ্ধ ভাবে। এদের অত্যাচারের ইতিহাস আমার জানা আছে।” এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের মত, অধীরের বন্ধু বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সিপিএমের কোনও নেতার দিকেই ইঙ্গিত করছেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...