Sunday, June 28, 2026

এই প্রথম বড়পর্দায় নীল-তৃণা, জুটিতে জুড়বেন কি!

Date:

Share post:

ছোটপর্দার ধারাবাহিক থেকে বন্ধুত্ব, এরপর প্রেম আর তারপর সাতপাকে বাঁধা পড়েছেন টলিউডের চর্চিত জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা (Neel Bhattacharya and Trina Saha)। বাংলা সিরিয়ালে একচেটিয়া বাস তাঁদের। কিন্তু যুগলকে কোনভাবেই জুটি হিসেবে দেখা যাচ্ছে না। পাশাপাশি আলাদা আলাদা বড়পর্দায় কাজ করলেও একসঙ্গে কেন নয়? এই প্রশ্ন বহুদিন ধরেই ঘোরাফেরা করছিল অনুরাগীদের মনে। এবার সুখবর মিলেছে। কারণ এই প্রথম দুজনে একসঙ্গে বাংলা সিনেমায় (bengali Movie) কাজ করতে চলেছেন। তবে আক্ষেপ একটাই, এখানেও জুটি হিসেবে ধরা দিলেন না।

সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন এই রিয়েল লাইফ মিষ্টি জুটি। এক অনাথ আশ্রমের গল্প। চারটে ছোট-ছোট গল্প মিলে একটা পরিপূর্ণ চিত্রনাট্য। কিন্তু এরপরেই মন খারাপের খবর দিলেন অভিনেতা নীল (Neel Bhattacharya)। তিনি জানান, “তবে আমরা এই সিনেমাতে আছি ঠিকই, কিন্তু আমরা জুটি নই।” হৃদয়পুর খ্যাত এই পরিচালক পর্দায় সম্পর্ক আর ভালবাসার বন্ধনে বিশ্বাসের গুরুত্ব বোঝাতে চলেছেন। নীল-তৃণা ছাড়াও আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখরা। প্রত্যেকের আলাদা আলাদা গল্প কীভাবে মিলেমিশে একাকার হয়ে যায় এই ‘তিলোত্তমা’য় এখন সেটাই দেখার। সিনেমা মুক্তি আগামী বছরে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...