Wednesday, June 24, 2026

ভাঙড়ে ৩ আইএসএফ কর্মীর মৃ.ত্যুতে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

Date:

Share post:

গণনায় তৃণমূলের পাল্লা ভারী হতেই মঙ্গলবার রাতে ফের ভাঙড়ে সন্ত্রাস চালিয়েছে আইএসএফ। বোমা, গুলির দাপটে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় বুধবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মৃত্যু নিয়ে হাই কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফের ভোট অশান্তি মামলা,নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এছাড়াও ভোট গণনা ও হিংসার অভিযোগে এদিন কলকাতা হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ।ভোটের পর্বে বহু মৃত্যুর খবর উঠে এসেছে। যদিও এখনও পর্যন্ত শাসক দলের কর্মী-সমর্থকদেরই বেশি প্রাণ গেছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে আরেকটি জনস্বার্থ মামলা। অন্যদিকে মঙ্গলবার ভোট গণনা চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থী এবং এজেন্টদের ভোট গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী শামিম আহমেদ।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে তৃণমূলের কাছে গোহারা হারের পর তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে আইএসএফ কর্মী-সমর্থকরা বলে অভিযোগ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিন আইএসএফ কর্মীর। গুরুতর আহত হন দুই পুলিশ কর্মীও। তাঁদেরকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আজও থমথমে ভাঙড়ের পরিস্থিতি। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বহু পুলিশ।

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...