Wednesday, June 24, 2026

প্রয়াত সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী

Date:

Share post:

দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Shekhar Roy) স্ত্রী মহাশ্বেতা রায় (Mahasweta Roy)। সংস্কৃতিমনস্ক এই মানুষটি কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় (Aplastic anemia) আক্রান্ত হয়ে আজ বুধবার তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোকজ্ঞাপন করেন দলের মন্ত্রী, সাংসদ ও বিধায়করা।

রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূল কংগ্রেসের (Tmc) পক্ষ থেকে আজ, বুধবার মনোনয়ন (Nomination) জমা দেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy)। তিনি সেখান থেকেই হাসপাতালের দিকে রওনা হলেও, পথেই স্ত্রীর মৃত্যু সংবাদ পান। একচল্লিশ বছরের সংসার শেষে সবাইকে ছেড়ে চলে গেলেন মহাশ্বেতা রায়। রেখে গেলেন স্বামী, একমাত্র কন্যা, জামাই ও নাতনিকে। তিনি খুব ঘরোয়া মানুষ ছিলেন। রান্না করা, গান বাজনা এই সব কিছু নিয়ে মেতে থাকতেন। স্ত্রীর মৃত্যুতে শোকাহত সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, আমার পাশে সবসময় থাকার একটা ভাল মানুষকে হারালাম। শুধু স্ত্রী নয়, ভাল বন্ধুকে হারালাম। আজ রাতে কেওড়াতলা শ্মশানে মহাশ্বেতাদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...