Wednesday, March 25, 2026

বিরোধী বৈঠকের আগে অর্ডিন্যান্স নিয়ে ফের কংগ্রেসের উপর চাপ আপের

Date:

Share post:

আগামী ১৮ জুলাই বিরোধী বৈঠক বসছে বেঙ্গালুরুতে। কংগ্রেসের(Congress) ডাকে আয়োজিত হচ্ছে এই বৈঠক। তবে সেই বৈঠকের আগে ফের একবার কংগ্রেসের উপর চাপ বাড়ালেন দিল্লির(Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দিল্লির অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে তাঁর দল আম আদমি পার্টি(Aam Aadmi Party) হাজির থাকবে না।

বেঙ্গালুরুর বৈঠক প্রসঙ্গে আপ সুপ্রিমো জানান, “আমরা কংগ্রেসের তরফে একটা আমন্ত্রণ পেয়েছি। কিন্তু কংগ্রেস আশ্বাস দিয়েছিল যে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার ১৫ দিন আগে তারা প্রকাশ্যে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে।” আপের সাফ বক্তব্য, ৩১ জন সাংসদ নিয়ে কংগ্রেস যদি এই গণতন্ত্র বিরোধী অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে কংগ্রেসের উপস্থিতিতে কোনও বৈঠকেই তাঁদের পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। উল্লেখ্য, এর আগে অর্ডিন্যান্স ইস্যুতে আপ ও কংগ্রেসের মধ্যে রীতিমতো অশান্তি শুরু হয় পাটনার বিরোধী বৈঠকে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বৈঠক ছেড়ে চলে যেতে উদ্যত হন কেজরিওয়াল। তাঁকে শান্ত করতে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মাঝে বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের ডাক দিয়েছে কংগ্রেস।

তবে দিল্লি অর্ডিন্যান্স নিয়ে দলের অন্দরেই দ্বিমত রয়েছে কংগ্রেসের। দিল্লি-পাঞ্জাব-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চায় না যে হাইকম্যান্ড কেজরিওয়ালের পাশে দাঁড়াক। আবার জাতীয় দল হিসাবে দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করা নিয়েও দলের অন্দরে সংশয় রয়েছে। তাছাড়া আপের সঙ্গে জোটের ব্যাপারে কংগ্রেসও খুব একটা আগ্রহী নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...