Tuesday, April 7, 2026

শিবের মাথায় জল ঢালতে গিয়ে প্রাণ হারালেন ৪ পুণ্যার্থী, আ.হত ১৫

Date:

Share post:

শ্রাবণ মাসের শুরুতেই শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীবোঝাই ট্রাক! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পুণ্যার্থীর। আহত কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লিতে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

আরও পড়ুনঃত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে দিঘিতে নরকঙ্কা.ল! আত.ঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ

জানা গেছে, শিবের মাথায় জল ঢালার জন্য মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীবোঝাই একটি ট্রাক। আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। দুর্ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন। দুর্ঘটনাগ্রস্তরা কোথা থেকে আসছিলেন, তা এখনও স্পষ্ট নয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার কর্ নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দু’জন আহতকে ভর্তি করা হয় রাজধানীর পশ্চিম বিহারের বালাজি অ্যাকশন সেন্টারে। অন্যদের পাঠানো হয় নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিতে চেপে অন্তত ২০ থেকে ২৩ জন তীর্থযাত্রী শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। কিন্তু দুর্ঘটনার কবলে পড়ায় সেখানে চারজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে ট্রাকটি কোথা থেকে আসছিল, কীভাবেই বা সেটি দুর্ঘটনার কবলে পড়ল,ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েছিল কিনা, এ সব তথ্য এখনও বিশদে জানা যায়নি। তবে তথ্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...