Friday, June 26, 2026

মার্কিন সফরের পর এবার ফ্রান্স সফরে মোদি!

Date:

Share post:

ক’দিন আগেই ঘুরে এসেছেন মার্কিন মুলুক থেকে। এবার দুদিনের সফরে প্যারিস সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালেই দিল্লি থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টে নাগাদ তিনি প্যারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। জানা গেছে, প্যারিস সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের বার্ষিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে ‘গেস্ট অব ওনার’ হিসাবে যোগ দেবেন।

আরও পড়ুনঃমার্কিন ফার্স্ট লেডিকে অনন্য উপহার দিলেন মোদি!

বাস্তিল দিবসের প্যারেডে ভারতীয় তিন বাহিনীর মোট ২৬৯ জন সদস্যও অংশ নেবেন। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল ফাইটার জেটও ফ্লাইপাস্টে সামিল হবে ফ্রান্সের যুদ্ধবিমানগুলির সঙ্গে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টেয় প্যারিসে পৌঁছনোর পর সন্ধে সাড়ে ৭টা নাগাদ তিনি ফ্রান্স সেনেটে পৌঁছবেন এবং সেনেট প্রেসিডেন্ট জেরাড লার্চারের সঙ্গে দেখা করবেন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের সঙ্গে দেখা করবেন।
এরপরে তিনি লা সিয়েন মিউজিক্যাল অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন।ভারতীয় সময় অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলিজি প্যালেসে পৌঁছবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী মোদির জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...