Tuesday, June 23, 2026

ঘণ্টার পর ঘণ্টা পাবজি গেমে মত্ত!মানসিক রোগে আক্রান্ত গুরুতর অসুস্থ রাজস্থানের কিশোর

Date:

Share post:

অনলাইন গেমে আসক্ত হয়ে মানসিক স্বাস্থ্যের অবনতি হল এক ১৫ বছরের কিশোরের৷ পাবজি, ফ্রি-ফায়ারের মতো গেম খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ওই কিশোর৷ মোবাইল গেমে আসক্তি থেকে এখন তার হাত অনবরত কাঁপতেই থাকে৷ মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়েছে৷
সপ্তম শ্রেণির ছাত্রটি গত ছ’ মাস ধরে প্রতিদিন ১৫ ঘণ্টা করে পাবজি, ফ্রি ফায়ার খেলছে। এই বদভ্যাস প্রভাব ফেলেছে তাঁর মস্তিষ্কে। রাতবিরেতে ঘুমের মধ্যে খেলার বিভিন্ন শব্দ চিৎকার করে উঠছে সে। খাওয়া দাওয়া মাথায় উঠেছিল তার। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চলছে চিকিৎসা এবং কাউন্সেলিং।
ছেলের মোবাইল গেমের নেশায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার বাবা-মা। কু-অভ্যাস ছাড়াতে শেষ দু’ মাসে বহু চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। সুযোগ পেলেই ফোন হাতে বসে পড়ত সে।জানা গিয়েছে, কিশোরের বাবা রিকশা চালান এবং মা বাড়ি বাড়ি কাজ করেন।
ব্যাটল রয়্যাল গেমের নেশায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল সে যে খেতেই চাইত না। ঘুমের মধ্যে ‘গুলি কর, গুলি কর’ চিৎকার করে উঠত সে, দুই হাত কাঁপতে থাকত ভীষণভাবে।পরিস্থিতি অবনতির দিকে গেলে তার বাবা-মা জয়পুর হাসপাতালের শরণাপন্ন হন।

এই মুহূর্তে আলওয়ারের এক হস্টেলে রাখা হয়েছে ছেলেটিকে। চিকিৎসকরা খেয়াল রাখছেন এবং প্রতিদিন কতটা উন্নতি হচ্ছে সেদিকে নজর রাখছেন। ডিজেবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেনার ভবানী শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অতিরিক্ত মোবাইল গেম খেলার জন্যই মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে ওই কিশোরের।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...