Tuesday, June 23, 2026

‘জওয়ান’ শাহরুখ নন, ট্রেলারে নারী বাহিনীকে দেখেই উচ্ছ্বসিত গৌরী!

Date:

Share post:

৫৭ বছর বয়সে ‘জোয়ান’ শাহরুখ খান (SRK) এবার ‘জওয়ান’ অবতারে ধরা দিতে চলেছেন বলিউডের পর্দায়। ‘বুড়ো হারে ভেলকি’ কথাটা বোধহয় অভিনেতার জন্য একেবারে যথাযথ প্রমাণিত হয়েছে ২০২৩-এ। বছরের শুরুতে ‘পাঠান’ মাঝে ‘জওয়ান’ (Jawan ) শেষে ‘ডাঙ্কি’ । যখন কিং ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে, তখন নতুন ছবির ট্রেলারে নারী বাহিনীর হুংকার দেখে উচ্ছ্বসিত বাদশা পত্নী গৌরী খান (Gauri Khan)। ‘জওয়ান’-এর পয়লা ঝলক দেখার পর স্ত্রীর প্রতিক্রিয়া সমাজ মাধমে ফাঁস করলেন শাহরুখ (Shahrukh Khan)।

সদ্য প্রিভিউ ট্রেলার প্রকাশ্যে এসেছে, দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম সিনেমা করলেন শাহরুখ। ‘জওয়ান’-এর শুরু থেকে শেষ বাদশার নানা রকম লুক আর দাপট শিহরণ জাগিয়েছে ফ্যানেদের মনে। কিন্তু শাহরুখ ঘরনী কুর্নিশ জানিয়েছেন নারী বাহিনীর জয়জয়কারকে। ট্রেলারে দক্ষিণী সুপারস্টার নয়নতারা(Nayantara), প্রিয়ামণির পাশাপাশি দঙ্গল গার্ল সানিয়া মালহোত্রা, মারাঠি অভিনেত্রী গিরিজা ওক বলিউডের পদ্মাবতী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)দেখা মিলেছে। কিং খানের ‘জওয়ান’-এর মহিলা বাহিনী ঝলকেই তাদের ঝাঁজ বুঝিয়েছেন। এই ব্যাপারটা মনে ধরেছে গৌরী খানের। বৃহস্পতিবার ‘জওয়ান’-এর নয়া পোস্টার প্রকাশ্যে নিয়ে আসার আগে টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন শাহরুখ। এর আগেও বলি বাদশা বারবারই বলেছেন যে তিনি মহিলাদের কতটা সম্মান করেন এবং তাঁর নানা কাজে ও কথায় তার প্রকাশও মিলেছে। এবার প্রশ্ন ছিল, এই ছবিতে যেভাবে মহিলাদের দাপটকে স্পষ্ট করে দেখানো হয়েছে তাতে গৌরী কতটা খুশি হয়েছেন ? উত্তরে অভিনেতা জানান “সিনেমায় নারী শক্তিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা গৌরীর খুব ভাল লেগেছে।” আর সেই কারণেই নতুন ছবি নিয়ে প্রশংসার সুর শোনা গেছে ‘মন্নত’ মালকিনের গলায়।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...