Saturday, June 20, 2026

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন অশ্বিন?

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। অশ্বিনকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। অস্ট্রেলিয়ার কাছে সেই টুর্নামেন্টে হারে ভারতীয় দল। সমালোচনা যেন আরও তীব্র হয়। সেই সময় চুপ থেকেছেন অশ্বিন। তবে WTC ফাইনালে জায়গা না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা হয়েছে। আর দলে ফিরেই দুরন্ত পারফরম্যান্স। একাই নিলেন পাঁচ উইকেট। এর পাশাপাশি কেরিয়ারে ৩৩ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের বেশি নিলেন অশ্বিন। আর এরকম ভাবে ফিরে এসেই WTC ফাইনালে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন,” বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে বসে থাকা যে কোনও ক্রিকেটারের কাছেই কষ্টের। কিন্তু বাদ পড়ে যদি সাজঘরে ঝগড়াঝাটি করি, তা হলে আমার সঙ্গে বাকিদের পার্থক্য কোথায় থাকল। ফাইনালে খেলার জন্যে প্রস্তুত ছিলাম। শারীরিক এবং মানসিক ভাবে তৈরি ছিলাম। পরিকল্পনাও ছকে রেখে ছিলাম। তবে এটাও মনে হয়েছিল আমি না-ও খেলতে পারি।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৫ উইকেট নিয়ে অশ্বিন বলেন,” আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স। বর্তমানে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, যেখানে গোটা বিশ্বজুড়ে এত বেশি ক্রিকেট চলছে। আমার খারাপ লেগেছিল যে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারিনি।”

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে টিম ইন্ডিয়া, সৌজন্যে অশ্বিন-জাদেজা

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...