Thursday, April 9, 2026

সহানুভূতির হাওয়া লাগেনি ব্যালট বক্সে, হারতে হল আনিসের দাদা-মামাকে

Date:

Share post:

বছর কয়েক আগে আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুতে তোলাপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার পঞ্চায়েত ভোটে সিপিএমের টিকিটে লড়াইয়ে নেমেছিলেন আনিসের দাদা সামসুদ্দিন খান। ভোটে দাঁড়িয়েছিলেন আনিসের মামাও। তাঁরও সঙ্গী হয়েছে হার। অর্থাৎ, আনিসের মৃত্যুতে সহানুভূতির হাওয়া লাগেনি ব্যালট বক্সে।

আমতার-২ নম্বর ব্লকের কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর গ্রামসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আনিসের মামা সাবির খান। ওই পঞ্চায়েতেরই পঞ্চায়েত সমিতির ৪২ নম্বর আসনে দাঁড়িয়েছিলেন আনিসের দাদা সামসুদ্দিন খান। কিন্তু আনিসের পরিবারের সদস্য হয়েও ভোটের ময়দানে মানুষের সমর্থন পাননি তাঁরা।

অথচ, আনিসের মৃত্যুর পর থানায় তীব্র বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। সেই পঞ্চায়েতেও হেরেছে সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট। ভোট প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন আনিসের বাবা সালেম খান। জোটের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের হাসেম খান। ব্যালট বাক্স খুলতেই শেষহাসি হাসেন তৃণমূল প্রার্থী।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...